ঢাকা , রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বৃহস্পতিবার ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু : চলতি বছর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৭০ জনে

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
  • 379
28

অনলাইন ডেস্ক :   দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৭০ জনে।এ ছাড়া, হাসপাতালে ভর্তি হয়েছেন আরো এক হাজার ৭২৮ জন ডেঙ্গুরোগী। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৭৯ এবং ঢাকার বাইরের এক হাজার ৩৪৯ জন। দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৬ হাজার ২৭০ জন ডেঙ্গুরোগী।

বৃহস্পতিবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট দুই লাখ ৭৪ হাজার ৮০৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৯ হাজার ৯৩২ জন আর ঢাকার বাইরের ১ লাখ ৭৪ হাজার ৮৭৪ জন।

একই সময়ে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৬৭ হাজার ১৬৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৭ হাজার ৩৫৪ জন এবং ঢাকার বাইরের ১ লাখ ৬৯ হাজার ৮১২ জন। ২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের বিদায়বেলায় ‘বিতর্কিত’ প্রকল্প

বৃহস্পতিবার ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু : চলতি বছর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৭০ জনে

আপডেট সময় ০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩