ব্রাহ্মণবাড়িয়ায় আসামি ধরতে গিয়ে পিস্তল ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ
অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক এসআইয়ের বিরুদ্ধে আসামি ধরতে গিয়ে নারীর কপালে পিস্তল ঠেকিয়ে নগদ টাকাসহ স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আতঙ্ক ছড়াতে এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোঁড়া হয় বলে জানা গেছে। নারীর কপালে পিস্তল ঠেকানোর ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনায় জেলা পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেনকে প্রধান করে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ কার্য দিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার থলিয়ারা গ্রামের সৌদি প্রবাসী নুরুল আলম নূরুর বিরুদ্ধে মাসখানেক আগে সদর থানায় ৪০০ গ্রাম স্বর্ণ আত্মসাতের মামলা হয়। এতে অভিযোগ আনা হয়, নুরুল ইসলাম সৌদি আরব থেকে আব্দুল কুদ্দুস নামের এক ব্যক্তির স্বর্ণ এনে পুরোটা বুঝিয়ে দেননি। এ ঘটনায় আব্দুল কুদ্দুসের ছেলে এনামুল হক বাদী হয়ে মামলা করেন। সেই মামলায় গত শুক্রবার বিকাল ৫টার প্রবাসী নুরুল ইসলামকে ধরতে সাদা পোশাকে অভিযানে যায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই রেজাউল করিমসহ আরও কয়েকজন। এসময় নুরুল ইসলামের বাড়িতে তার ভাতিজার সুন্নতে খৎনার অনুষ্ঠান চলছিল। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের পরিচয়ে একদল লোক নুরুলকে খুঁজতে বাসায় আসে। তারা তাকে না পেয়ে...