ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‌‌ভারতীয় পণ্য ও চ্যানেল বর্জনের ডাক দিলেন আমান আযমী

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • 225
37

অনলাইন ডেস্ক  :   ভারতীয় পণ্য ও টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে ও সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি লেখেন,“আসুন সবাই ভারতীয় পণ্য ও চ্যানেল বর্জনের জন্য সোচ্চার হই। আজ আমরা অর্থনৈতিক ও সাংস্কৃতিক আগ্রাসনের শিকার হয়ে পড়েছি।” তিনি আরও লিখেছেন,“পণ্যগুলো দেশীয় পণ্যের বাজার ধ্বংস করছে। চ্যানেলগুলো সমাজ-সংসার ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।”

এই বক্তব্যে তিনি সরাসরি ভারতীয় পণ্য ও গণমাধ্যমের কারণে দেশের অর্থনীতি ও সংস্কৃতির ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে উল্লেখ করেন। তার মতে, এই আগ্রাসনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করা এখন সময়ের দাবি।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত : পররাষ্ট্রমন্ত্রী

‌‌ভারতীয় পণ্য ও চ্যানেল বর্জনের ডাক দিলেন আমান আযমী

আপডেট সময় ০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫