ঢাকা , শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম আটক

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
  • 179
13

সিনিয়র রিপোর্টার

অবৈধভাবে সীমান্ত পথে ভারতে পালানোর সময় চট্টগ্রাম রাউজানের (চট্টগ্রাম-৬) সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পথে তাকে আটক করে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) একটি দল।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এব্যাপারে স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

২৫ বিজিবি ব্যাটালিয়নের (সরাইল) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মো. ইমতিয়াজ বলেন, ফকিরমোড়া বিওপির টহলদল আখাউড়া সীমান্তের আব্দুল্লাহপুর এলাকা থেকে ফজলে করিম চৌধুরীসহ তিনজনকে আটক করে। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।

আটক বাকিরা হলেন- আখাউড়ার নূরপুর এলাকার সাবেক ইউপি সদস্য মো. হান্নান মোল্লা এবং আখাউড়ার স্থানীয় বাসিন্দা ও মানবপাচারকারী চক্রের সদস্য মো. নাঈম চৌধুরী। তাদের আখাউড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

চলতি বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ আসন থেকে টানা পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী ফজলে করিম চৌধুরী।

আওয়ামী লীগের সরকার পতনের পর গত ১৯ আগস্ট ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে একটি মামলা করেন রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজদৌল্লাহ। দুই বছর আগে অপহরণের পর মুক্তিপণ আদায় করে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ আনা হয় সেখানে।

এজাহারে বলা হয়, ২০২২ সালের ১২ সেপ্টেম্বর সকালে ফজলে করিম চৌধুরীর নির্দেশে অন্য আসামিরা মামলার বাদী সিরাজদৌল্লাহর বাড়িতে ঢুকে তাকে হত্যার চেষ্টা চালায়। এরপর স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের পাশাপাশি চেয়ারম্যানকে অপহরণ করে আটকে রাখে। পরে হত্যার ভয় দেখিয়ে তার কাছ থেকে তিন লাখ টাকা আদায় করে আসামিরা। পরদিন অস্ত্র দিয়ে ফাঁসিয়ে রাউজান থানায় সিরাজদৌল্লাহর বিরুদ্ধে মামলা করা হয়।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার

ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম আটক

আপডেট সময় ০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪