ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মতিউরের স্ত্রী লায়লা কানিজের আয়কর নথি জব্দের আদেশ

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • 111
24

সিনিয়র রিপোর্টার

ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী ও নরসিংদীর রায়পুরা উপজেলার সাবেক চেয়ারম্যান লায়লা কানিজের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের প্রেক্ষিতে রবিবার (২৩ ফেব্রুয়ারী)  ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক মো. ইসমাঈল এ আবেদন করেছেন বলে আদালত সূত্রে জানা গেছে।  

আবেদনে বলা হয়, আসামি লায়লা কানিজ দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে এক কোটি ৫৩ লাখ ৬৩ হাজার ৬৯০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

তিনি অবৈধভাবে অর্জিত অপরাধলব্ধ আয়ে মোট ১৩ কোটি এক লাখ ৫৮ হাজার ১০৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিকানা অর্জন করেছেন বলে রেকর্ডপত্রে প্রমাণিত হয়েছে। এজন্য তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন মামলা দায়ের করা হয়েছে। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি লায়লা কানিজ নামীয় মূল আয়কর নম্বির ২০১২-২০১৩ হতে ২০২৪-২০২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র/তথ্যাদি জব্দ করা একান্ত প্রয়োজন।

এর আগে, গত (১৫ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে মতিউর রহমান ও লায়লা কানিজকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল। পরে তাদেরকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত : পররাষ্ট্রমন্ত্রী

মতিউরের স্ত্রী লায়লা কানিজের আয়কর নথি জব্দের আদেশ

আপডেট সময় ০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫