মন্ত্রণালয়গুলোকে ‘মিতব্যয়ী’ হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
সিনিয়র রিপোর্টার : মন্ত্রণালয়গুলোকে মিতব্যয়ী হওয়ার নির্দেশ দিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের প্রত্যেক মন্ত্রণালয়কে খেয়াল রাখতে হবে কোনোরকম অপচয় যেন না হয়। মিতব্যয়ী হতে হবে। সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে চলতে হবে। যেসব জিনিস খুব বেশি প্রয়োজন নেই সেখানে অহেতুক খরচ করবো না। হিসাব করে চলতে হবে, সেদিকে সবাই খেয়াল রাখবেন। দ্বাদশ জাতীয় সংসদে সরকার গঠনের পর সোমবার (১৫ জানুয়ারি) নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার সদস্যদের প্রথম বৈঠকে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, এবার নির্বাচনে আমরা যে ভোট পেয়েছি, তা প্রকৃতপক্ষে আওয়ামী লীগ যে আর্থসামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন করেছে তারই ফল। জনগণ আওয়ামী লীগকে ভোট দেয়ার একটাই কারণ, তারা চায় উন্নয়নের গতিধারা অব্যাহত থাকুক। কাজেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। আওয়ামী লীগ সভাপতি বলেন, আন্তর্জাতিকভাবে ও দেশের অভ্যন্তরে বৈরী পরিবেশ আছে। সেগুলো মোকাবিলা করেই এগোতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। ইশতেহার অনুযায়ী করণীয় সুনির্দিষ্ট করে এগিয়ে যেতে হবে। শেখ হাসিনা বলেন, অদ্ভুত ব্যাপার হলো খাদ্যপণ্যের যখন একটু দাম বাড়ে, কৃষক খুশি হয়। কিন্তু ভোক্তারা দুঃখ পায়, তাদের ওপর চাপ এসে পড়ে। এখানে ভারসাম্য করতে হবে। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
5
সিনিয়র রিপোর্টার : মন্ত্রণালয়গুলোকে মিতব্যয়ী হওয়ার নির্দেশ দিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের প্রত্যেক মন্ত্রণালয়কে খেয়াল রাখতে হবে কোনোরকম অপচয় যেন না হয়। মিতব্যয়ী হতে হবে। সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে চলতে হবে। যেসব জিনিস খুব বেশি প্রয়োজন নেই সেখানে অহেতুক খরচ করবো না। হিসাব করে চলতে হবে, সেদিকে সবাই খেয়াল রাখবেন।
দ্বাদশ জাতীয় সংসদে সরকার গঠনের পর সোমবার (১৫ জানুয়ারি) নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নতুন মন্ত্রিসভারসদস্যদের প্রথম বৈঠকে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, এবার নির্বাচনে আমরা যে ভোট পেয়েছি, তা প্রকৃতপক্ষে আওয়ামী লীগ যে আর্থসামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন করেছে তারই ফল। জনগণ আওয়ামী লীগকে ভোট দেয়ার একটাই কারণ, তারা চায় উন্নয়নের গতিধারা অব্যাহত থাকুক। কাজেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে।
আওয়ামী লীগ সভাপতি বলেন, আন্তর্জাতিকভাবে ও দেশের অভ্যন্তরে বৈরী পরিবেশ আছে। সেগুলো মোকাবিলা করেই এগোতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। ইশতেহার অনুযায়ী করণীয় সুনির্দিষ্ট করে এগিয়ে যেতে হবে।
শেখ হাসিনা বলেন, অদ্ভুত ব্যাপার হলো খাদ্যপণ্যের যখন একটু দাম বাড়ে, কৃষক খুশি হয়। কিন্তু ভোক্তারা দুঃখ পায়, তাদের ওপর চাপ এসে পড়ে। এখানে ভারসাম্য করতে হবে। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে হবে।