ঢাকা , বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মর্মান্তিক মৃত্যুতে পাইলট তৌকিরের পরিবারকে সমবেদনা জানালেন মির্জা ফখরুল

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • 114
12

অনলাইন ডেস্ক  :  যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মর্মান্তিক মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

আজ শুক্রবার বিকাল ৪টায় ঢাকা সেনানিবাসে শহীদ তৌকিরের পারিবারিক বাসভবনে সাক্ষাৎ করতে যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। শোকসন্তপ্ত এই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তাদের প্রতি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন মির্জা ফখরুল।

এ সময় উপস্থিত ছিলেন— শহীদ তৌকিরের শ্বশুর এবং স্ত্রী আকশা আহম্মেদ নিঝুমসহ পরিবারের অন্য সদস্যরা। এদিকে বিএনপি মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন— দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর এবং বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তাবিষয়ক টিমের চিফ কোর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে লেফটেন্যান্ট তৌকির ইসলামসহ ৩৩ জন নিহত হয়েছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী প্রচারের দায়িত্ব পেলেন আল জামাল ভূঁইয়া

মর্মান্তিক মৃত্যুতে পাইলট তৌকিরের পরিবারকে সমবেদনা জানালেন মির্জা ফখরুল

আপডেট সময় ০৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫