ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • 57
76

অনলাইন ডেস্ক :  ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে একটি সিংহ বের হয়ে গেছে। শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে সেটি বেরিয়ে যায় বলে চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার জানিয়েছেন। তিনি বলেন, ‘ সিংহ চিড়িয়াখানা থেকে হারিয়ে যায়নি, চিড়িয়াখানার ভেতরেই আছে। তার গতিবিধি লক্ষ্য করে ধরার চেষ্টা করা হচ্ছে। বর্তমানে চিড়িয়াখানার ভেতরে থাকা সকল দর্শনার্থীরা বের হয়ে গেছেন।’

সিংহটি কীভাবে বেরিয়ে গেল, এ প্রশ্নে তিনি বলেন, ‘হয়তবা তালা লাগানো হয়নি। কারণ কোথাও কোনো গ্রিল ফাঁকা বা ভাঙা এরকম কিছু নেই। দরজা দিয়ে বের হওয়ার সম্ভাবনা বেশি। এ ব্যাপারে রাতেই তদন্ত কমিটি গঠন করা হবে।’ 

বর্তমানে জাতীয় চিড়িয়াখানায় পাঁচটি সিংহ রয়েছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা, কেড়ে নিচ্ছে মান-সম্মান : রাজধানীতে কথিত স্বামীসহ জান্নাতুল ফেরদৌসী তমা’র সংঘবদ্ধ হানিট্রাপ!

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

আপডেট সময় ০৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫