ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুলের জামিন শুনানি ৭ ডিসেম্বর

  • ডেস্ক :
  • আপডেট সময় ০১:৫০ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
  • 351
44

সিনিয়র রিপোর্টার : প্রধান বিচারপতির বাসায় হামলার ঘটনায় রমনা থানায় করা পুলিশের মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদনের শুনানির জন্য আগামী (৭ ডিসেম্বর) দিন ধার্য করেছেন হাইকোর্ট।

সোমবার (৪ ডিসেম্বর) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ নতুন এ দিন ধার্য করেন।

রোববার (৩ ডিসেম্বর) হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে, গত ২২ নভেম্বর এ মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করেন নিম্ন আদালত।

প্রসঙ্গত- গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় মির্জা ফখরুল ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতা-কর্মীকে আসামি করা হয়। ওই দিন রাতে গ্রেফতারের পর ডিবি অফিস থেকে মির্জা ফখরুলকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করা হয়।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কর্মস্থলে অনুপস্থিতির কারণে বিপ্লব, ইকবাল, সুদীপ, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার

মির্জা ফখরুলের জামিন শুনানি ৭ ডিসেম্বর

আপডেট সময় ০১:৫০ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩