মেট্রোরেল প্রথম বাণিজ্যিক ট্রিপে উত্তরা স্টেশন থেকে সকাল সাড়ে ৭টায় যাত্রী নিয়ে রওনা হয় মতিঝিলে
অনলাইন ডেস্ক : অবশেষে লাখো ঢাকাবাসীর স্বপ্ন পূরণ হলো, সর্বসাধারণের জন্য মতিঝিল পর্যন্ত খুলে দেয়া হলো মেট্রোরেল। এতোদিন উত্তরা থেকে আগারগা পর্যন্ত মেট্রোরেল চললেও এ রুটে অফিসগামী যাত্রীরা অপেক্ষায় ছিলো মতিঝিল পর্যন্ত মেট্রোরেল খুলে দেয়ার। অবশেষে আজ ৫ নভেম্বর সকালে প্রথম বাণিজ্যিক ট্রিপে রাজধানীর মতিঝিলে গিয়েছে বিদ্যুৎচালিত দ্রুতগতির এ যানটি। এসময় যাত্রীতে ঠাসা ছিল মেট্রোরেল। সবাই ছিলেন উচ্ছ্বসিত তবে সবার মনেই বিকেলে মেট্রোতে না ফিরতে পারার আফসোস ছিলো। মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ গতকাল শনিবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৫ নভেম্বর) সকালে প্রথম ট্রেনটি উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল সাড়ে ৭টায় যাত্রী নিয়ে রওনা হয়। এরপর মোট ১০টি স্টেশন ধরে ৩২ মিনিট পর ট্রেনটি মতিঝিল স্টেশন পৌঁছায়। প্রথম যাত্রায় তেমন ভিড় না থাকলেও সাড়ে ৮টার পরের ট্রেনগুলোতে ব্যাপক ভিড় ছিল। বিশেষ করে উত্তরা থেকে আসা মেট্রোটি মিরপুর ১০ এ আসার পর যাত্রীতে একদম পরিপূর্ণ হয়ে যায়। মেট্রোরেলে এসে ফার্মগেট স্টেশনে নামা তাজনুর ইসলাম বলেন, সকাল ৯ টা ৩০ মিনিটের ট্রেনে উঠেছিলাম মিরপুর ১২ স্টেশন থেকে। ট্রেনটি ফার্মগেট স্টেশনে নামলো মাত্র ২০ মিনিটে। অনেক মানুষকে আজ মেট্রোরেলে দেখেছি। সবার মুখেই ছিল বিজয়ের হাসি। তিনি আরও বলেন, এর আগে ফার্মগেট, মতিঝিল আসতে...