ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • 261
295

অনলাইন ডেস্ক  :  সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রবিবার বিকেলে এই ফল প্রকাশ করা হয়। এবারের ভর্তি পরীক্ষায় পাসের হার ৬৬.৫৭ শতাংশ।

এর আগে, ফল চূড়ান্ত করতে সভায় বসেন স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালকসহ (ডিজি) সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় ওএমআর মেশিনে খাতা মূল্যায়ন শেষে মেধা ও পছন্দক্রম অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে শিক্ষার্থীদের কলেজ নির্ধারণ করা হয়েছে।

গত শুক্রবার অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলেন ১ লাখ ২২ হাজার ৬৩২ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ৪৯ হাজার ২৮ জন ও মেয়ে ৭৩ হাজার ৬০৪ জন। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৯৮.২২ শতাংশ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কর্মস্থলে অনুপস্থিতির কারণে বিপ্লব, ইকবাল, সুদীপ, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

আপডেট সময় ০৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫