মোবাইলে ৫ জিবি ডেটা বিনামূল্যে দেওয়ার ঘোষণা
অনলাইন ডেস্ক : টানা ১০ দিন বন্ধ থাকার পর চালু হয়েছে মোবাইল ইন্টারনেট (ফোর-জি) সেবা। আজ (২৮ জুলাই) বেলা ৩টার দিকে গ্রাহকেরা তাদের মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন বলে জানা গেছে। ফেসবুক-টিকটক ও অন্যান্য সোশ্যাল মিডিয়াকে চিঠি পাঠানো হয়েছে আপাতত ফেসবুক-টিকটক, হোয়াটসঅ্যাপ বন্ধই থাকছে। দ্রুতই তাদের সঙ্গে আলোচনা করা হবে। এর আগে বেলা ১১টার দিকে বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ ইন্টারনেট চালুর খবর জানান। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, মোবাইল ইন্টারনেট (৪–জি) সেবা আজ (২৮ জুলাই) বিকাল ৩টা থেকে চালু হচ্ছে। এ দিন যারা যুক্ত হবে সব ইন্টারনেট গ্রাহককে তিন দিনের জন্য ৫ জিবি ডেটা বিনামূল্যে দেওয়া হবে। রোববার রাজধানীর বিটিআরসি ভবনে মোবাইল অপারেটর, অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশ এবং মোবাইল ফ্রিনান্সিয়াল সার্ভিসের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি। পলক বলেন, ‘আজকে বিকেল ৩টা নাগাদ মোবাইলে ফোরজি ইন্টারনেট পুনঃস্থাপন করা হবে। তার জন্য আমরা সবসময় প্রযুক্তিগত সহায়তা দেব। মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলোও দ্রুত প্রস্তুতি গ্রহণ করবে।’ তিনি বলেন, সাম্প্রতিক সময়ের মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় সংযোগ চালুর পর মোবাইল ইন্টারনেট গ্রাহকরা তিন দিনের জন্য...