ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • 86
26

সিনিয়র রিপোর্টার

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

মঙ্গলবার (২০ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলো- সজিব (২৩),সাগর (২৪), আবুল খায়ের (৩০), শান্ত (১৮), রাসেল (৩০), জাকির (২১), নিরব (১৮), প্রিন্স (২২), মামুন (২১), রাজিব (১৯), কাজল (২৬), মারুফ আকাশ (২৪), রবিন (২৪), শাহাজাদা ওমর (৩৪),শানজু (২৫),মমতাজ (২৮),রাহাত (২১),রাসেল (২০) ও খাদিমুল (২৫)।

এর আগে, সোমবার (১৯ মে) বিশেষ অভিযান পরিচালনা করে থানা এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে- পেশাদার মাদক কারবারি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯

আপডেট সময় ০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫