ঢাকা , সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে নির্মাণাধীন ভবনের ছয়তলার ব্যালকনি ভেঙে ৩ জন নিহত হয়েছেন

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • 151
68

অনলাইন ডেস্ক  :   যশোর শহরের সার্কিট হাউজপাড়ায় নির্মাণাধীন একটি ভবনের ছয়তলার ব্যালকনি (বারান্দা) ভেঙে নিচে পড়ে দুইজন প্রকৌশলী ও এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন : প্রজেক্ট ইঞ্জিনিয়ার কুষ্টিয়ার মজমপুর এলাকার বাসিন্দা মিজানুর রহমান (৩৫), সাইট ইঞ্জিনিয়ার দিনাজপুরের বাসিন্দা আজিজুল ইসলাম ও শ্রমিক চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর গ্রামের রমজান আলীর ছেলে নূরু (৪৫)। 

নির্মাণাধীন ওই ভবনে কর্মরত শ্রমিক রমজান আলী জানান, ১০ তলা এ ভবনটির নয় তলা পর্যন্ত আংশিক কাজ হয়েছে। সকাল সাড়ে ১১টার দিকে ছয়তলার বারান্দার কাজ তদারকি করছিলেন তিনজন। হঠাৎ তারা বারান্দা ভেঙে নিচে পড়ে যান। সাথে সাথে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিরুল ইসলাম তিনজনকে মৃত ঘোষণা করেন। 

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি নিজে ঘটনাস্থলে যান। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নির্মাণ কাজে কোনো গাফিলতির জন্য এ দুর্ঘটনা ঘটে থাকলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

যশোরে নির্মাণাধীন ভবনের ছয়তলার ব্যালকনি ভেঙে ৩ জন নিহত হয়েছেন

আপডেট সময় ০৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫