ঢাকা , বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যে অপরাধে কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন ১১ বাংলাদেশি

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • 87
16
অনলাইন ডেস্ক  :   

দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অপরাধে কারাভোগ শেষে ১১ জন নারী পুরুষ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-আগরতলা স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন। বিভিন্ন সময়ে দালালের মাধ্যমে ভারতে পাচারের শিকার হয়ে সে দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন তারা। পরবর্তীতে আদালতের নির্দেশনা মোতাবেক পশ্চিম ত্রিপুরা জেলার নরসিংগর ক্ষণস্থায়ী আটক কেন্দ্রে রাখা হয়।

ট্রাভেল পারমিটের মাধ্যমে বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে আগরতলা থেকে আখাউড়া সীমান্তের চেকপোস্ট দিয়ে তারা দেশে ফিরেন। প্রত্যেকে তারা বিভিন্ন মেয়াদে ভারতে জেল খেটেছেন। আখাউড়া-আগরতলা স্থলবন্দরে তাদের ভারত থেকে গ্রহণ করার সময় উপস্থিত ছিলেন ত্রিপুরার আগরতলাস্থ বাংলাদেশের সহকারী হাই কমিশনের প্রথম সচিব আলমাস হোসেন, কনসুলার এসিস্ট্যান্ট ওমর শরীফ ল, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জি এম রাশেদুল ইসলাম, ইমিগ্রেশন ওসি আব্দুস সাত্তার, আখাউড়া থানার ওসি মোঃ ছমিউদ্দিন, আইসিপি ক্যাম্প কমান্ডার মোঃ মুখলেছুর রহমান, ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সিনিয়র অফিসার মোঃ শিহাবুল হোসেন প্রমুখ। 

ভারত ফেরত মোঃ হেলাল জমাদ্দারের ভাই মোঃ বেলাল জমাদ্দার বলেন, “৮ মাস আগে কাজের সন্ধ্যানে বাড়ি থেকে বের হয় যায়। পরে খবর পাই ভারতে গিয়ে আটক হয়েছে। সরকারি প্রক্রিয়া শেষে ভাইকে ফিরে পেয়ে ভালো লাগছে।” ঢাকার নাঈম আলী বলেন, “আমার ভাই ৮/৯ মাস আগে দালালের খপ্পরে পরে ভারতে গিয়ে আটকা পড়ে। ওখানে সাজা শেষে আজ ফিরে এসেছে।” ভারত ফেরত ফারজানা আক্তারের মা রাবেয়া আক্তার বলেন, “আমার মেয়ে বান্ধবীর সাথে ঘুরতে গিয়ে ভারতে চলে যায়। সেখানে পুলিশের হাতে আটকা পড়ে। মেয়ে ফিরে পেয়ে ভালো লাগছে।”

চাপাইনবাবগঞ্জের মোঃ রুহুল আমিন বলেন, “১৪ মাস আগে ঠিকাদার কাজের কথা বলে ভারতে নিয়ে যায়। ৬ মাস কাজ করার পর পুলিশ আটক করে। ৬ মাস জেল এবং আড়াই মাস হোমে ছিলাম। দেশে ফিরে আসতে পেরে ভালো লাগছে।”

বাংলাদেশে প্রত্যাবর্তনকৃতরা হলেন কুমিল্লার ফারজানা আহমেদ নিপা, ফেনীর মো: ইব্রাহিম, বাগেরহাটের হেলাল জমদ্দার, রাজশাহীর মো: আকরামুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের কবীর শেখ, রাহুল শেখ, মোঃ আশরাফুল হক, সুমন রানা, বদরুল ইসলাম, মোঃ আব্দুল মান্নান, মোঃ রুহুল আমিন।  দীর্ঘদিন পর স্বজনদের ফিরে পেয়ে আখাউড়া স্থলবন্দরের শূন্য রেখায় আবেগঘণ পরিবেশের সৃষ্টি হয়। এ সময় স্বজনরা আপনজনদের জড়িয়ে কান্না করেন।পরে নিজেদের কষ্টের কথা জানান ভুক্তভোগীরা। 

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী প্রচারের দায়িত্ব পেলেন আল জামাল ভূঁইয়া

যে অপরাধে কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন ১১ বাংলাদেশি

আপডেট সময় ০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫