ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাকিব হত্যা মামলায় এজাহার নামীয় আসামি আওয়ামী লীগ নেতা রাডো সিরাজ গ্রেপ্তার

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
  • 146
36

সিনিয়র রিপোর্টার

চানখারপুল মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাকিব হত্যা মামলার এজাহারনামীয় চকবাজার থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী মো. সিরাজুল ইসলাম ওরফে রাডো সিরাজ (৭৩) কে গ্রেপ্তার করেছে ডিএমপির চকবাজার মডেল থানা পুলিশ।

শনিবার (২৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

চকবাজার থানা সূত্রে জানা যায়, গত (৫ আগস্ট) সকাল ১১টার দিকে চানখারপুল মোড়ে অসংখ্য ছাত্র-জনতা শান্তিপূর্ণ আন্দোলন করছিলো। হোসেনী দালান এলাকার কাজল প্লাস্টিক কারখানায় কর্মরত মো. রাকিব হাওলাদারও ওই আন্দোলনে অংশগ্রহণ করেছিলো। সে সময় আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আক্রমণকারীরা ককটেল বিস্ফোরণসহ এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে রাকিব হাওলাদার পেটে গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত (২৩ সেপ্টেম্বর) রাকিবের বাবা মো. জাহাঙ্গীর হোসেনের অভিযোগের প্রেক্ষিতে চকবাজার মডেল থানায় একটি হত্যা মামলা রুজু হয়।

তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে শুক্রবার (২৫ অক্টোবর) রাত ১০:৪০ টায় হাজী মো. সিরাজুল ইসলাম ওরফে রাডো সিরাজকে চকবাজার থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কর্মস্থলে অনুপস্থিতির কারণে বিপ্লব, ইকবাল, সুদীপ, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার

রাকিব হত্যা মামলায় এজাহার নামীয় আসামি আওয়ামী লীগ নেতা রাডো সিরাজ গ্রেপ্তার

আপডেট সময় ০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪