ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • 83
98

অনলাইন ডেস্ক  :  রাজধানীর মোহাম্মদপুরে কৃষিমার্কেট সংলগ্ন একটি ১০ তলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে ভবনটি আবাসিক নাকি বাণিজ্যিক, তা জানা যায়নি। রবিবার সন্ধ্যা ৭টার দিকে জাপান গার্ডেন সিটির বিপরীতে একটি ১০ তলা ভবনের ১০ তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

পরে মোহাম্মদপুরে ফায়ার স্টেশনের দুইটি ও কল্যাণপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। এর মধ্যে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান আগুন লাগার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাস্তায় ব্যাপক যানজটের কারণে অগ্নিকাণ্ডের স্থানে পৌঁছাতে ইউনিটগুলোর বেগ পেতে হয়েছে। দুইটি ইউনিট ইতোমধ্যে পৌঁছেছে। আরও দুইটি ইউনিট পথে রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ভবনটি আবাসিক নাকি বাণিজ্যিক তা জানাতে পারেননি তিনি।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত : পররাষ্ট্রমন্ত্রী

রাজধানীর মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন

আপডেট সময় ০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬