ঢাকা , রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজনীতি থেকে ভালো মানুষ কমে যাচ্ছে: ওবায়দুল কাদের

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৪:১০ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
  • 351
30

সিনিয়র রিপোর্টার : দেশের রাজনীতি থেকে ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মাঝেমধ্যে বড় কষ্ট লাগে, আমার দেশের রাজনীতি থেকে কেন যেন মনে হয় ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে। শাহজাহান কামালের মতো একজন ভালো মানুষ রাজনীতিতে বিরল। আব্দুস সাত্তারও ভালো মানুষ ছিলেন। এই দুই নেতার মৃত্যুতে আমরা দুজন ভালো মানুষ হারালাম।

আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের ন্যাম ভবন প্রাঙ্গণে দুই সংসদ সদস্যের মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য শাহজাহান কামাল ও আব্দুস সাত্তারের কথা স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, ‘ব্যক্তিগতভাবে শাহজাহান কামাল আমার খুবই ক্লোজলি রিলেটেড ছিলেন। তিনি ছাত্রনেতা থেকে জননেতা হয়েছেন। পরে মন্ত্রী। একাত্তরে মুক্তিযোদ্ধা ছিলেন। একজন সাচ্চা আদর্শবান মানুষ ছিলেন। তাকে হারানো মানে, আমরা একজন ভালো মানুষকে হারালাম। রাজনীতিবিদ হিসেবে তার আদর্শ গুণাবলি আমরা মনে রাখব এবং অনুসরণ করবো। আব্দুস সাত্তারও একজন ভালো মানুষ হিসেবে তাঁর এলাকায় যথেষ্ট জনপ্রিয় ছিলেন। তিনি জনগণের ভোটে বারবার নির্বাচিত হয়েছেন।’ 

তিনি আরও বরেন, ‘আমরা এখানে নামাজে জানাজায় শামিল হয়েছি। আমাদের পার্টির পক্ষ থেকে আমরা ফুল দিয়েছি। আমাদের পার্টির প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে আছেন। তিনি শোকবার্তা পাঠিয়েছেন।’ 

এর আগে সকালে জাতীয় সংসদ ভবনসংলগ্ন ন্যাম ভবন প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল এবং সাবেক ভূমি প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। 

এই দুই সংসদ সদস্যের জানাজায় মন্ত্রী পরিষদের সদস্য ও সংসদ সদস্যসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে নিহত দুই সংসদ সদস্যদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষ থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ নানা সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

উল্লেখ্য,শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। একই হাসপাতালে পরে রাত ৩টা ১৯ মিনিটে মারা যান শাহজাহান কামাল। এ দুই সংসদ সদস্যের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গাড়িচাপায় যুবককে ‘হত্যার’ ঘটনায় সাবেক ‍যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ জন

রাজনীতি থেকে ভালো মানুষ কমে যাচ্ছে: ওবায়দুল কাদের

আপডেট সময় ০৪:১০ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩