রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
সিনিয়র স্টাফ রিপোর্টার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সহধর্মিনী ড. রেবেকা সুলতানা। বৃহস্পতিবার (১৩ জুন) বঙ্গভবনে সাক্ষাৎকালে নতুন বিমান বাহিনী প্রধান দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি বলেন, ফোর্সেস গোল- ২০৩০ এর আওতায় বর্তমান সরকার সেনা, নৌ ও বিমান বাহিনীর উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। আমি বিশ্বাস করি, সেনা, নৌ ও বিমান বাহিনীর মধ্যে সমন্বয় কার্যক্রম দেশের সশস্ত্র বাহিনীর উন্নয়নকে আরো ত্বরান্বিত করবে। পরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, নতুন বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি। এ সময় রাষ্ট্রপ্রধান আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে বাংলাদেশ বিমানবাহিনী আগামীতে আরো এগিয়ে যাবে। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।
21
সিনিয়র স্টাফ রিপোর্টার
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সহধর্মিনী ড. রেবেকা সুলতানা।
বৃহস্পতিবার (১৩ জুন) বঙ্গভবনে সাক্ষাৎকালে নতুন বিমান বাহিনী প্রধান দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতি বলেন, ফোর্সেস গোল- ২০৩০ এর আওতায় বর্তমান সরকার সেনা, নৌ ও বিমান বাহিনীর উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। আমি বিশ্বাস করি, সেনা, নৌ ও বিমান বাহিনীর মধ্যে সমন্বয় কার্যক্রম দেশের সশস্ত্র বাহিনীর উন্নয়নকে আরো ত্বরান্বিত করবে।
পরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, নতুন বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি। এ সময় রাষ্ট্রপ্রধান আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে বাংলাদেশ বিমানবাহিনী আগামীতে আরো এগিয়ে যাবে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।