ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘রাষ্ট্রপতির সাথে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ’

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
  • 379
75

অনলাইন ডেস্ক : রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের সাথে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বঙ্গভবনে বিদায়ী সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। 

প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে প্রধান বিচারপতি দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান। প্রধান বিচারপতি মামলার নিষ্পত্তির অগ্রগতিসহ সুপ্রিম কোর্ট, হাই কোর্ট ও নিম্ন আদালতের বিচার এবং অবকাঠামোসহ সকল কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

প্রধান বিচারপতি বলেন, কোনো কোনো ক্ষেত্রে নিম্ন আদালতের মামলা নিষ্পত্তির হার শতভাগেরও উপরে অর্জিত হয়েছে। সুপ্রিমকোর্টের আপিল বিভাগেও মামলা নিষ্পত্তির  হারও অনেক বেড়েছে। বিচার বিভাগের উন্নয়ন ও বিচারিক কার্যক্রমে সহযোগিতার জন্য সরকারকেও ধন্যবাদ জানান তিনি।

বিচার কার্যক্রমে গতিশীলতা আনয়ন ও ডিজিটাল প্রযুক্তি প্রবর্তনের জন্য বিদায়ী প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। এ সময় মামলা নিষ্পত্তির হার বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ, দক্ষতা ও সফলতার সাথে দায়িত্ব পালনসহ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে প্রধান বিচারপতির দায়িত্ব পালনকালে এর নিয়োগ কার্যক্রমের প্রশংসা করেন তিনি। 

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, এই ধারাবাহিকতা অব্যাহত রেখে বিচার বিভাগ জনগনের বিচার নিশ্চিত করতে অব্যাহত প্রয়াস চালিয়ে যাবে। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ঈদুল আজহায় টিসিবির তেল-চিনি-ডালের মূল্য প্রকাশ করে বিজ্ঞপ্তি

‘রাষ্ট্রপতির সাথে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ’

আপডেট সময় ০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩