রিজভী, পরওয়ার ও নুরসহ ৮ জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত
অনলাইন ডেস্ক : কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষের মধ্যে গ্রেপ্তার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ ৮ জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মেট্রোরেলে আগুনের ঘটনায় পল্লবী থানায় দায়ের করা মামলায় রোববার (২৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।রিমান্ডে নেওয়া অন্যরা হলেন- বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, এমএ সালামদ, কাজী সায়েদুল আলম বাবুল ও মাহমুদুস সালেহীন। এর আগে তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ। আসামিপক্ষে বেশ কয়েকজন আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৯ জুলাই বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কাফরুল থানাধীন কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে পাঁচ থেকে ৬ হাজার লোক কোটা সংস্কার আন্দোলন করেন। তারা দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা, লোহার রড, হকিস্টিক ও দেশীয় অস্ত্রশস্ত্র যেমন- রামদা, দা, কুড়াল, শাবল, কাটার, হাতুড়ি ইত্যাদি নিয়ে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড ও নাশকতা করার লক্ষ্যে কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে প্রবেশ বা বহির্গমন গেট ভেঙে ভেতরে যায়। পরে কেপিআইভুক্ত সরকারি...