অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। সোমবার (২ফেব্রুয়ারি)সরাইল কালিকচ্ছ ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অরবিন্দ দত্তের নেতৃত্বে এসব নেতাকর্মী বিএনপির রাজনীতিতে যুক্ত হন। এ সময় সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলন সময়ের দাবি। বিএনপির আদর্শ ও কর্মসূচিতে অনুপ্রাণিত হয়ে তারা দলে যোগ দিয়েছেন বলে জানান নতুন সদস্যরা। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপু বলেন, বিভিন্ন পদ পদবির ৬০-৭০জন আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপিতে যোগদান করছে। আমি তাদের স্বাগত জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেই।
204
অনলাইনডেস্ক :ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।
সোমবার (২ফেব্রুয়ারি)সরাইল কালিকচ্ছ ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অরবিন্দ দত্তের নেতৃত্বে এসব নেতাকর্মী বিএনপির রাজনীতিতে যুক্ত হন। এ সময় সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলন সময়ের দাবি। বিএনপির আদর্শ ও কর্মসূচিতে অনুপ্রাণিত হয়ে তারা দলে যোগ দিয়েছেন বলে জানান নতুন সদস্যরা।
এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপু বলেন, বিভিন্ন পদ পদবির ৬০-৭০জন আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপিতে যোগদান করছে। আমি তাদের স্বাগত জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেই।