রুহুল কবির রিজভী বলেছেন : ‘ডোনাল্ড লুর সফরে ওবায়দুল কাদের মানসিক অস্থিরতায় ভুগছেন’
অনলাইন ডেস্ক : মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মানসিক অস্থিরতায় ভুগছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, লুর সফর নিয়ে বিএনপির কোনো নেতা কোথাও কোনো কথা বলেননি। অথচ ওবায়দুল কাদের সাহেব প্রতিদিন এ নিয়ে প্রলাপ বকছেন। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মানসিক অস্থিরতায় ভুগছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, লুর সফর নিয়ে বিএনপির কোনো নেতা কোথাও কোনো কথা বলেননি। অথচ ওবায়দুল কাদের সাহেব প্রতিদিন এ নিয়ে প্রলাপ বকছেন। মঙ্গলবার (১৪ মে) বিকালে নয়াপল্টনে উপজেলা নির্বাচন বর্জনের আহবানে লিফলেট বিতরণ শেষে তিনি এ কথা বলেন।রুহুল কবির রিজভী বলেন, ওবায়দুল কাদের বলেছেন- ডোনাল্ড লু কি বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে? লু কি নিষেধাজ্ঞা দিয়ে যাবে, এই আশায় আছে বিএনপি? বিএনপি তার আসা (সফর) নিয়ে এবং সে কী করবে, এই নিয়ে কি কোনো কথা বলেছে? কিন্তু ওবায়দুল কাদের বলে যাচ্ছেন। জ্বরে যেমন মানুষ প্রলাপ বকে, তেমনি উনি প্রলাপ বকছেন। এর কারণ কী, আমরা জানি না। জনগণকে বিভ্রান্ত করার জন্য ক্ষমতাসীন দলের নেতারা নানা কথা বলছে...