ঢাকা , রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

র‌্যাবে আয়নাঘর ছিল, কমিশনের নির্দেশে সেভাবেই রাখা হয়েছে : ডিজি

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • 74

01 - 1202

11

সিনিয়র রিপোর্টার

র‌্যাবে বহুল আলোচিত আয়নাঘর ছিল বলে জানিয়েছেন সংস্থাটির নতুন মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান।

র‌্যাবের মহাপরিচালক বলেন, র‌্যাবে আয়নাঘর, গুম, খুনসহ যত অভিযোগ ছিল কমিশন তার তদন্ত করছে। র‌্যাবের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করছি। আমরা মনে করি, তদন্তের ফলাফলের ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় আয়নাঘরের বিষয়ে জানতে চাইলে তার জবাবে অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান বলেন, ‘র‌্যাবে আয়নাঘরের যে বিষয়টি এসেছে, সেটা ছিল, আছে…। গুম, খুন কমিশন নির্দেশ দিয়েছে আয়নাঘরসহ যে যা অবস্থায় আছে সেভাবেই রাখার জন্য। আমরা কোনও পরিবর্তন, পরিবর্ধন করিনি। যা যে অবস্থায় ছিল, সে অবস্থায় রাখা হয়েছে।’

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

র‌্যাবে আয়নাঘর ছিল, কমিশনের নির্দেশে সেভাবেই রাখা হয়েছে : ডিজি

আপডেট সময় ০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪