ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪
  • 173
25

সিনিয়র রিপোর্টার

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা হয়েছে বঙ্গভবনের দরবার হল।

প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৮টায় বঙ্গভবনের দরবার হলে এ শপথ অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, আজ রাত সাড়ে ৮টায় এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথবাক্য পাঠ করাবেন।

এর আগে পটপরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে ঢাকায় ফিরেছেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দুপুর সোয়া দুইটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা কত হবে তা এখনো জানা যায়নি। তবে ১১ থেকে ১৫ সদস্যের এই সরকার হতে পারে বলে আলোচনা রয়েছে, যারা একই অনুষ্ঠানে শপথগ্রহণ করবেন। এরইমধ্যে নতুন সরকারের উপদেষ্টাদের জন্য ২১টি গাড়ি প্রস্তুত রেখেছে সরকারি যানবাহন অধিদপ্তর। 

প্রায় চারশ অতিথির জন্য দরবার হলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে অংশ নেবেন রাজনীতিক, শিক্ষাবিদ, কূটনীতিকসহ বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শাহজালালের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহ আমিরাতের ডিনাটার

শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আপডেট সময় ০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪