শমশের মবিনকে চেয়ারপারসন ও তৈমুরকে মহাসচিব করে তৃণমূল বিএনপির নতুন কমিটি
অনলাইন ডেস্ক : শমশের মবিন চৌধুরীকে তৃণমূল বিএনপির চেয়ারপারসন ও অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে মহাসচিব করে ২৭ সদস্যের আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়া দলটির প্রতিষ্ঠাতা ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদা দলের নির্বাহী চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় সম্মেলন ও কাউন্সিলে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে কে এম জাহাঙ্গীর মজমাদারকে কো-চেয়ারপারসন এবং মেজর হাবিবুর রহমান, মোখলেছুর রহমান ফরহাদী, দীপক কুমার পালিত, মেনোয়াল সরকার ও সালাম মাহমুদকে ভাইস চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন। এ ছাড়া মো. আক্কাস আলী খানকে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব এবং অ্যাডভোকেট রেজাউল করিম, অ্যাডভোকেট মাসুদুর রহমান, ফয়েজ চৌধুরী, তালুকদার জহিরুল হক ও রোকসানা আমিন সুরমাকে জয়েন্ট সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন।এর আগে বেলা ১২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শুরু হয় দলটির কাউন্সিল। সম্মেলনের শুরুতেই স্বাগত বক্তব্যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদা জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক দুই নেতা শমসের মবিন চৌধুরী ও তৈমুর আলম খন্দকারকে তৃণমূল বিএনপিতে স্বাগত জানান। অন্তরা সেলিমা হুদা বলেন, আশা করি তাদের বলিষ্ঠ নেতৃত্বে দল আরও গতিশীল হবে। তাদের এ যোগদান তৃণমূল বিএনপি তথা আমার প্রয়াত বাবার দেশ গড়ার স্বপ্নকে আরও এগিয়ে যাবে। তৃণমূল বিএনপি আমার বাবা নাজমুল হুদার...