ঢাকা , রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শহীদ শেখ জামালের কবরে আ. লীগের শ্রদ্ধা

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
  • 240
10

সিনিয়র রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র ও বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত অফিসার, বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৭১ তম জন্মদিন উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ ও এর সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

রবিবার (২৮ এপ্রিল) রাজধানীর বনানী কবরস্থানে শেখ জামালের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে তিনি দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ জামালের কবরে শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি ও আ ফ ম বাহা উদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আফজাল হোসেন ও সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

এরপর শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতারা।

উল্লেখ্য- ১৯৫৪ সালের ২৮ এপ্রিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ জামাল। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন তিনি। সংস্কৃতিপ্রেমী ও ক্রীড়াবিদ হিসেবেও পরিচিত ছিলেন তিনি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শেখ জামালও গৃহবন্দি হন। পরে সেখান থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট রাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শেখ জামালকেও হত্যা করে ঘাতকরা।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গাড়িচাপায় যুবককে ‘হত্যার’ ঘটনায় সাবেক ‍যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ জন

শহীদ শেখ জামালের কবরে আ. লীগের শ্রদ্ধা

আপডেট সময় ০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪