ঢাকা , রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের প্রতি জনদুর্ভোগ হয় এমন কর্মসূচি পরিহারের আহ্বান কাদেরের

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:১০ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
  • 190
18

সিনিয়র রিপোর্টার

মানুষের দুর্ভোগ হয় এমন কর্মসূচি পরিহারে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষকদের পেনশন ও শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে গতকাল কথা বলেছি। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে কথা বলেছেন।

সোমবার (৮ জুলাই) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, সরকার ২০১৮ সালে পরিপত্র জারি করে সব কোটা বিলুপ্ত করে। এরপর সাতজন মুক্তিযোদ্ধার সন্তান উচ্চ আদালতে আপিল করেন। দেশের সর্বোচ্চ আদালতে বিষয়টি বিচারাধীন। উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমরা মনে করি উচ্চ আদালত বাস্তব পরিস্থিতি বিবেচনা করে রায় দেবেন।

শিক্ষার্থীদের আন্দোলনে রাজনৈতিক ইস্যু যুক্ত হয়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, বিএনপি এই আন্দোলনের ওপর ভর করেছে। তারা (বিএনপি) সাপোর্ট করেছে। সাপোর্ট করা মানেই যুক্ত হয়ে যাওয়া। কারা যুক্ত হয়েছে, কোনো ষড়যন্ত্রের অংশ কি না, সব কিছু সময়ে বলে দেবে।

এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর প্রমুখ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গাড়িচাপায় যুবককে ‘হত্যার’ ঘটনায় সাবেক ‍যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ জন

শিক্ষার্থীদের প্রতি জনদুর্ভোগ হয় এমন কর্মসূচি পরিহারের আহ্বান কাদেরের

আপডেট সময় ০৫:১০ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪