সিনিয়র রিপোর্টার
রাজধানীর দ্রুতগতির বিদ্যুৎ চালিত গণপরিবহন মেট্রোরেল শুক্রবার বাদে সপ্তাহে ছয় দিন চলাচল করে আসছিল। এবার থেকে শুক্রবারও যাতে যাত্রীদের সেবা দেওয়া যায় সে লক্ষ্যে কাজ করছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। খুব দ্রুত শুক্রবারও মেট্রোরেল চলাচল করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সোমবার (২ সেপ্টেম্বর) ডিএমটিএসলের একাধিক কর্মকর্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা জানিয়েছেন, এখনো ঘোষণা হয়নি, তবে পরিকল্পনায় আছে। উপদেষ্টার সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ হয়েছে। তারিখটি এখনো নির্ধারণ করা হয়নি। হলে জানতে পারবেন। তবে খুব দ্রুতই আমরা চালু করতে যাচ্ছি।
শুক্রবার মেট্রোরেল চালুর বিষয়টি নিশ্চিত, খুব বেশি সময় লাগবে না। ইতোমধ্যে স্টেশন কন্ট্রোলার, ট্রেন অপারেটরসহ অন্যান্য যেসব কর্মী কাজ করবেন তাদের ডিউটির জন্য রোস্টার তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। সকালের দিকে যাত্রী কম থাকায় শুক্রবার দুপুর তিনটা থেকে রাত পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেন, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। আমাদের আরেকটু সময় দিতে হবে। শুক্রবারের পুরো সিস্টেমটি সাজাতে হবে। তবে আমরা চালুর বিষয়ে কাজ করছি, এটুকু আপাতত বলতে পারি।
বর্তমানে সকাল ৭টা ১০ ও ২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া দুটি ট্রেন এবং মতিঝিল থেকে রাত ৯টা ১৩ মিনিটের পর ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে শুধুমাত্র এমআরটি পাসধারী যাত্রীরা ভ্রমণ করতে পারেন। এছাড়া সকাল ৭টা ৩১ মিনিট থেকে রাত ৯টা ১২ মিনিট পর্যন্ত ট্রেনগুলোতে সব ধরনের যাত্রীরা ভ্রমণ করতে পারবেন।

ডেস্ক : 




















শাহজালালের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহ আমিরাতের ডিনাটার