ঢাকা , শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শুক্রবার বিকালে শাহবাগে পুলিশের মুখোমুখি চাকরির বয়স ৩৫ করার প্রত্যাশীরা

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
  • 267
14

অনলাইন ডেস্ক : রাজধানীর শাহবাগে পুলিশের মুখোমুখি অবস্থান নিয়েছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলনকারীরা। শুক্রবার বিকালে তারা শাহবাগে কর্মসূচি শুরু করেন। এ সময় সেখানে পুলিশের উপস্থিতি উত্তেজনা বাড়িয়ে দেয়।

এর আগে গত শনিবার চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। সেখান থেকে ১৩ জনকে আটক করা হয়। পরবর্তীতে ১২ জনকে গ্রেপ্তার দেখায় পুলিশ। এ ছাড়া আটকদের মধ্যে একজন আন্দোলনে জড়িত না থাকায়, মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

দীর্ঘদিন ধরে চাকরিপ্রার্থীরা চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলন করে আসছেন। তারা বলছেন, বিশ্বের বিভিন্ন দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ থেকে ৫৯ বছর পর্যন্ত। অর্থাৎ, বয়স নয়, যোগ্যতাই একজন প্রার্থীর একমাত্র মাপকাঠি। এর অংশ হিসেবে বাংলাদেশেও চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করার দাবি করে আসছেন তারা। দাবি আদায়ের লক্ষ্যে তারা দফায় দফায় কর্মসূচি পালন করে এলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শুক্রবার বিকালে শাহবাগে পুলিশের মুখোমুখি চাকরির বয়স ৩৫ করার প্রত্যাশীরা

আপডেট সময় ০৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪