ঢাকা , বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
  • 286
16

সিনিয়র রিপোর্টার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। অভিনন্দন বার্তায় চীন ও বাংলাদেশ পুরোনো বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) চীনের প্রেসিডেন্টের পক্ষ থেকে এই শুভেচ্ছা বার্তা পাঠানো হয়। একই দিন শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।

শি জিনপিংয়ের পাঠানো শুভেচ্ছা বার্তায় বলা হয়েছে, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে বিগত ৪৯ বছরে চীন ও বাংলাদেশ পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্ব ও পারস্পরিক সম্মান বজায় রেখেছে। ‍দুই দেশের উন্নয়ন ও অগ্রগতি ক্ষেত্রে চীন-বাংলাদেশ পরস্পরকে দৃঢ়ভাবে সমর্থন করে আসছে, যা দুই দেশের জনগণের উন্নতির পথ আরও সুগম হয়েছে।

শি জিনপিং আশা প্রকাশ করে বলেন, গত আগস্টে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শি জিনপিং যে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছিলেন, তা বাস্তবায়নের জন্য উভয় দেশ যৌথ প্রচেষ্টা চালাবে। দুই দেশের মধ্যে রাজনৈতিক পারস্পরিক আস্থা বৃদ্ধি, ঐতিহ্যগত বন্ধুত্বকে উন্নীত, উন্নয়ন কৌশলগুলোকে আরও সমন্বিত এবং প্রচারে দুই দেশ কাজ করবে। একই সাথে চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় উন্নীত করতে রাজনৈতিকভাবে পারস্পরিক আস্থা বৃদ্ধি, ঐতিহ্যগত এ বন্ধুত্বকে আরও উন্নীত করা, উন্নয়ন কৌশলগুলোকে আরও সমন্বিত করা ও উচ্চ মানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতায় উভয় দেশ একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

একই সঙ্গে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংও অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনাকে। পৃথক এক বিবৃতিতে লি বলেন, ‘দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এবং উন্নয়নে পারস্পরিক সহযোগিতাকে আরও উন্নীত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কাজ করতে প্রস্তুত চীন। এতে দুই দেশের জনগণ আরও অধিক লাভবান হবে বলে আশাবাদী চীনা প্রধানমন্ত্রী।’

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

আজ থেকে ১৯ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

আপডেট সময় ০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪