ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে প্রথম অভিনন্দন জানাল ভারত

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
  • 304
35

সিনিয়র রিপোর্টার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের জন্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রথম অভিনন্দন জানিয়েছে ভারত। শেখ হাসিনার নতুন মেয়াদে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন ভারতীয় হাইকমিশনার।

সোমবার (৮ জানুয়ারি) সকালে গণভবনে বিদেশি রাষ্ট্রদূতদের মধ্যে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রথম প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং অভিনন্দন জানান।

প্রণয় ভার্মা বলেন, স্থিতিশীল, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে ভারত বাংলাদেশকে সমর্থন ও সহযোগিতা দিয়ে যাবে। এ সময় তিনি মুক্তিযুদ্ধে দুই দেশের অভিন্ন আত্মত্যাগের ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্ক ও দীর্ঘদিনের বন্ধুত্বের কথা তুলে ধরেন।

ঢাকার ভারতীয় হাই কমিশন জানায়, হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ও ভারতের জনগণের পক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। কথা মতো শেখ হাসিনার নতুন মেয়াদে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে বলে ভারতীয় হাইকমিশনার আশা প্রকাশ করেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার স্ত্রী, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ও বঙ্গবন্ধুর নাতনী সায়মা ওয়াজেদ পুতুল।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কর্মস্থলে অনুপস্থিতির কারণে বিপ্লব, ইকবাল, সুদীপ, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার

শেখ হাসিনাকে প্রথম অভিনন্দন জানাল ভারত

আপডেট সময় ০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪