শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে ব্যবস্থা নেওয়া হবে : চিফ প্রসিকিউটর
অনলাইন ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার নতুন করে উদ্যোগ নেবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। চিফ প্রসিকিউটর বলেন, ভারতে অবস্থানরত পলাতক এই আসামিকে ফেরাতে প্রয়োজনীয় আইনগত ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, আসামি শেখ হাসিনা ভারতে আছেন বলে আমরা জানি। যেহেতু তিনি কনভিক্টেড হয়েছেন। সো তাকে আইনত ফেরত আনাটা হচ্ছে আইনগত ব্যাপার এবং নিশ্চয়ই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিব।
82
অনলাইন ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার নতুন করে উদ্যোগ নেবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। চিফ প্রসিকিউটর বলেন, ভারতে অবস্থানরত পলাতক এই আসামিকে ফেরাতে প্রয়োজনীয় আইনগত ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, আসামি শেখ হাসিনা ভারতে আছেন বলে আমরা জানি। যেহেতু তিনি কনভিক্টেড হয়েছেন। সো তাকে আইনত ফেরত আনাটা হচ্ছে আইনগত ব্যাপার এবং নিশ্চয়ই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিব।