শেখ হাসিনার বিচারের দাবিতে ১৪ ও ১৫ আগস্ট যুবদলের বিক্ষোভ
সিনিয়র রিপোর্টার শেখ হাসিনার বিচারের দাবিতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে দেশব্যাপী দুই দিন বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) সংগঠনটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিডিআর বিদ্রোহের ঘটনায় সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ড, হেফাজতের আলেমদের ওপর গণহত্যা, সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যার বিচার দাবি করা হয়েছে। বিগত ১৭ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে লড়াই করা ইলিয়াস আলীসহ বিএনপি ও বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষকে গুম-খুন-হত্যা-নির্যাতনের শিকার হতে হয়েছে। ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করে শত শত প্রাণহানির ঘটনা ঘটেছে। এসব অভিযোগে শেখ হাসিনার বিচার দাবি করা হয়েছে। এই দাবিতে ১৪ ও ১৫ আগস্ট দেশের সব জেলা, মহানগর, থানা-উপজেলা ও পৌর ইউনিটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইউনিট নেতাদের কর্মসূচি যথাযথভাবে পালন করার নির্দেশনা দিয়েছেন।
15
সিনিয়র রিপোর্টার
শেখ হাসিনার বিচারের দাবিতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে দেশব্যাপী দুই দিন বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) সংগঠনটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিডিআর বিদ্রোহের ঘটনায় সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ড, হেফাজতের আলেমদের ওপর গণহত্যা, সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যার বিচার দাবি করা হয়েছে। বিগত ১৭ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে লড়াই করা ইলিয়াস আলীসহ বিএনপি ও বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষকে গুম-খুন-হত্যা-নির্যাতনের শিকার হতে হয়েছে। ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করে শত শত প্রাণহানির ঘটনা ঘটেছে। এসব অভিযোগে শেখ হাসিনার বিচার দাবি করা হয়েছে।
এই দাবিতে ১৪ ও ১৫ আগস্ট দেশের সব জেলা, মহানগর, থানা-উপজেলা ও পৌর ইউনিটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইউনিট নেতাদের কর্মসূচি যথাযথভাবে পালন করার নির্দেশনা দিয়েছেন।