সিনিয়র রিপোর্টার : ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন আপনাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ নির্মাণ করা। যেন আপনাদের ছেলেমেয়েরা চতুর্থ শিল্প বিপ্লব ও প্রযুক্তি মোকাবিলা দক্ষতার সঙ্গে করতে পারে, সে লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। এ জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে।
আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে ভাষানটেক বাগানবাড়ি রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও সংস্কার কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত বলেন, ঢাকা ১৭ আসনের আওতাধীন ভাষানটেক থানার জনগণ উন্নয়নের সুফল ভোগ করতে পারছে না। পর্যায়ক্রমে ভাষানটেক এলাকার সমস্ত রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও পানির সমস্যাসহ এখানে বসবাসকারী সকল জনগণের নাগরিক সুবিধাসমূহ নিশ্চিত করা হবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধনের ফলে ফার্মগেট থেকে বিমানবন্দরে মাত্র ১০ মিনিটেই পৌঁছানো যাচ্ছে। মানুষ সাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছে। মানুষের কর্ম যদি কথা বলে তাহলে শেখ হাসিনাকে কেউ ঠেকাতে পারবে না।
মোহাম্মদ এ আরাফাত বলেন, বিএনপি-জামায়াতের আমলে লুটপাট, হত্যা, রাহাজানি ছিল নিত্য-নৈমিত্তিক ব্যাপার। এগুলো ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশন ক্লিনহার্ট করতে হয়েছিল। শেখ হাসিনার আমলে চুরি, লুটপাট, রাহাজানি নাই। ফলে অপারেশন ক্লিনহার্টের প্রয়োজন হয় না। মানুষের যদি সদিচ্ছা, দেশের প্রতি ভালোবাসা, মমত্ববোধ এবং দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা থাকে তাহলে সব অসাধ্য সাধণ করা সম্ভব।
তিনি আরও বলেন, সরকারকে ব্যর্থ প্রমাণের জন্য ১/১১ এর কুশিলবরা সোচ্চার। যারা সুদখোর, ট্যাক্স ফাঁকি দেয়, গরিবের টাকা আত্মসাৎ করে এবং তাদের বিচার করতে গেলে বিদেশি প্রভুরা চিঠি দেয়। দেশের অভ্যন্তরীণ ব্যাপারে ন্যক্কারজনক হস্তক্ষেপ করা এটা কোন সভ্যতা? যারা সভ্যতার ছোবক দেয় তারা আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে কীভাবে ন্যক্কারজনকভাবে হস্তক্ষেপ করে। আমাদের বিচার ব্যবস্থা স্বাধীন, বিচারালয়ের যে রায় সেই রায়ের বিরুদ্ধে তারা কীভাবে হস্তক্ষেপ করে? আমি ওই সকল সভ্য সমাজের প্রবর্তক এবং বিবেকবান মানুষদের বলব শিষ্টাচার রক্ষা করেন। সব ব্যাপারে হস্তক্ষেপ করার চেষ্টা করবেন না।
এ সময় উপস্থিত ছিলেন- ৯৫নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন খান, ১৫নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর শাহিদা আক্তার শিলা, ১৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জহির উদ্দিন, ভাষানটেক থানা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান নিলয় ও সাধারণ সম্পাদক মো. ফারুকসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটসমূহের নেতারা।

ডেস্ক : 

























আজ থেকে ১৯ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু