শেষ হলো প্রথম ধাপের বিএনপির ৪’শ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে প্রথম ধাপের সাক্ষাৎকার শেষ হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে প্রথম ধাপে পাঁচ বিভাগের প্রায় ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার নিয়েছে মনোনয়ন বোর্ড। এতে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা। দুদিনের সাক্ষাৎকার পর্বের প্রথমদিনে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হয়। সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়নে, আন্দোলন সংগ্রামে অবদান জানতে চাওয়া হয় মনোনয়ন বোর্ডে। আগামীকাল শনিবার চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সঙ্গে বিকেল ৩টায় সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
80
অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে প্রথম ধাপের সাক্ষাৎকার শেষ হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে প্রথম ধাপে পাঁচ বিভাগের প্রায় ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার নিয়েছে মনোনয়ন বোর্ড।
এতে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা।
দুদিনের সাক্ষাৎকার পর্বের প্রথমদিনে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হয়।
সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়নে, আন্দোলন সংগ্রামে অবদান জানতে চাওয়া হয় মনোনয়ন বোর্ডে।
আগামীকাল শনিবার চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সঙ্গে বিকেল ৩টায় সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।