ঢাকা , শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সউদী আরবে ওমরাহ ব্যবস্থাপনায় কড়াকড়ি, ১৮০০ বিদেশি এজেন্সি স্থগিত

80

পবিত্র ওমরাহ হজকে কেন্দ্র করে পরিচালিত বিভিন্ন কার্যক্রমে অনিয়ম এবং যাত্রীসেবায় ঘাটতির অভিযোগ ওঠায় সউদী আরব সাময়িকভাবে প্রায় এক হাজার ৮০০টি বিদেশি ওমরাহ ট্রাভেল এজেন্সির সঙ্গে করা চুক্তি স্থগিত করেছে। দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় রোববার এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে সউদী আরবে ওমরাহ কার্যক্রমে যুক্ত প্রায় পাঁচ হাজার ৮০০টি বিদেশি ট্রাভেল এজেন্সির মধ্যে নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় এসব প্রতিষ্ঠানের চুক্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ওমরাহ কার্যক্রম পরিচালনা এবং হজযাত্রীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশি ট্রাভেল এজেন্সিগুলোর সেবার মান, কর্মদক্ষতা ও দায়িত্ব পালনের বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ এবং পর্যায়ক্রমিক মূল্যায়নের আওতায় রাখা হয়েছিল। ওই মূল্যায়নে দেখা যায়, একাধিক প্রতিষ্ঠান নির্ধারিত নীতিমালা ও মানদণ্ড যথাযথভাবে অনুসরণ করতে পারেনি।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সিগুলোকে নিজেদের ত্রুটি সংশোধনের জন্য ১০ দিনের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে সউদী প্রশাসন। মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় শর্ত পূরণ এবং সেবার মান উন্নত করতে পারলে এসব প্রতিষ্ঠানের সঙ্গে পুনরায় চুক্তি কার্যকর করা হবে।

হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় আরও জানায়, এই নিয়ন্ত্রণমূলক উদ্যোগের মূল উদ্দেশ্য হলো অনুমোদিত নীতিমালা অনুসরণ নিশ্চিত করা এবং ওমরাহ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি আরও জোরদার করা।

তবে মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, যেসব ওমরাহ হজযাত্রীর বৈধ ভিসা রয়েছে এবং যাদের যাত্রা ও আবাসনের বুকিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে—এই সিদ্ধান্তের ফলে তাদের ওমরাহ কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন ঘটবে না। তাদের জন্য নির্ধারিত সেবা আগের মতোই অব্যাহত থাকবে।

এ বিষয়ে হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ঘাসসান আলনওয়াইমি বলেন, ওমরাহ খাতের বিশ্বাসযোগ্যতা বজায় রাখা এবং হজযাত্রীদের অধিকার সুরক্ষিত রাখাই মন্ত্রণালয়ের প্রধান অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে ভবিষ্যতেও নজরদারি ও নিয়মিত মূল্যায়ন কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার

সউদী আরবে ওমরাহ ব্যবস্থাপনায় কড়াকড়ি, ১৮০০ বিদেশি এজেন্সি স্থগিত

আপডেট সময় ০৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬