ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সরকারের পদত্যাগের দাবিতে ঢাবিতে মশাল মিছিল 

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪
  • 276
14

অনলাইন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ডামি’ আখ্যা দিয়ে শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মশাল মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্র জোট।

শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় গণতান্ত্রিক ছাত্র জোটের উদ্যোগে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হয়ে ভিসি চত্বর-নীলক্ষেত-কাঁটাবন-শাহবাগ হয়ে রাজু ভাস্কর্যের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে গণতান্ত্রিক ছাত্রজোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মিতু সরকার বলেন, ‌এমন নজিরবিহীন নির্বাচন বাংলাদেশ আগে কখনো দেখেনি। এই সরকার গত ১৫ বছর ধরে মানুষের ঘাড়ে চেপে বসেছে এবং আরও ৫ বছর থাকার পরিকল্পনা করেছে। এই সরকার ভুয়া নির্বাচন কমিশন তৈরি করে মানুষের ট্যাক্সের টাকার সাধারণ মানুষকে একটি ডামি নির্বাচন দেখাতে বাধ্য করেছে। কিন্তু মানুষ এই নির্বাচনকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে।

গণতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী বলেন, ‘এই প্রহসনের নির্বাচন গণতান্ত্রিক ছাত্র জোটসহ দেশের সাধারণ মানুষ বর্জন করেছে। আমরা চাইব, এই সরকার যেন ভেঙে দেওয়া হয় এবং নতুন নির্বাচনের আয়োজন করা হয়। তা না হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে গণ-আন্দোলন গড়ে তুলব।’ 

মশাল মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অঙ্কন চাকমা, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি রাগীব নাঈম, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ ফাহিম আহমেদ চৌধুরী, ছাত্র মৈত্রীর সহ-সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেলসহ জোটের নেতাকর্মীরা। 

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

সরকারের পদত্যাগের দাবিতে ঢাবিতে মশাল মিছিল 

আপডেট সময় ০৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪