ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার হঠাতে বিদেশিদের দিকে তাকিয়ে আছে বিরোধীরা : ওবায়দুল কাদের

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪
  • 313
21

সিনিয়র রিপোর্টার : যারা নির্বাচন বর্জন করেছে তারা নতুন করে ষড়যন্ত্র করছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই সরকারকে হঠাতে তারা বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে। বিরোধীরা আশা করছে কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা আসবে।

শনিবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ আছে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে অনেক প্রতিবন্ধকতা, বাধা বিঘ্ন আসতে পারে। কারণ যারা এই নির্বাচন বর্জন করেছে, তারা কিন্তু পিছু হটেনি, নতুন করে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে।

তিনি বলেন, আমাদের রাজনৈতিক কর্মসূচি চলবে। রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করা হবে। তবে সহিংসতার উপাদান যুক্ত করলে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সব কিছুই করতে হবে। ক্ষেত্রে কিছু প্রশাসনিকভাবে, কিছু রাজনৈতিক কর্মসূচি দিয়ে মোকাবেলা করতে হবে। বিরোধী দলকে আমরা রাজনীতি দিয়েই মোকাবিলা করবো।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

সরকার মিডিয়া নিয়ন্ত্রণে বিশ্বাস করে না : তথ্য প্রতিমন্ত্রী

সরকার হঠাতে বিদেশিদের দিকে তাকিয়ে আছে বিরোধীরা : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪