সহকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলাল
অনলাইন ডেস্ক : সহকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিম হেলাল। জাতীয় প্রেস ক্লাবের টেনিস গ্রাউন্ডে জানাজার নামাজ শেষে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ও সহকর্মীদের পক্ষ থেকে তার কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে তার নামাজে জানাজায় সর্বস্তরের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জানাজার নামাজ শেষে তাকে ফুলেল শ্রদ্ধা জানায় রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন। জানাজা নামাজের আগে তার ছেলে আভাস বলেন, আমার বাবা সাংবাদিক পরিবারের একজন সদস্য ছিলেন। তিনি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকেন আমি তার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। তার কাছে কেউ কিছু পাওনা থাকলে আমার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করছি। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, আল্লাহ যেন তার বেহেস্ত নসিব করেন। আমি জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে হেলাল ভাইয়ের পরিবারের সবার প্রতি সমবেদনা জানাচ্ছি। ইহসানুল করিম ১০ মার্চ রোববার রাত ৮টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বেশ কিছুদিন ধরে তিনি...