ঢাকা , শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বাসচাপায় মা-ছেলে নিহত : গুরুতর আহত ২ জন

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • 96
29
অনলাইন ডেস্ক  

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা কদমতলা এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বাবা ও মেয়ে। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে তালা উপজেলার কুমিরা কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।  নিহতরা হলেন—খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকার স্ত্রী রিতা সাধু (৩২) ও তিন বছর বয়সী ছেলে সৌরভ সাধু।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরের দিকে কাপড় ব্যবসায়ী অপূর্ব সাধু মোটরসাইকেলযোগে স্ত্রী ও দুই সন্তান নিয়ে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। পথে তালার কুমিরার কদমতলা এলাকায় ইমাদ পরিবহন তাদেরকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় অপূর্ব সাধু ও তার সাত বছর বয়সী মেয়েকে। 

পাটকেলঘাটা থানার ওসি মাইনুদ্দিন জানান, সাগরদাড়ি রোডে প্রবেশের সময় বাসটি প্রথমে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়েন। এরপর বাসটি না থামিয়ে রিতা সাধু ও তার শিশু ছেলের উপর দিয়ে চালিয়ে যায়। সামনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় তাদের। অপর দুইজন আহত হয়েছেন। 

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বাসচাপায় মা-ছেলে নিহত : গুরুতর আহত ২ জন

আপডেট সময় ০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫