ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এমপি আক্তারুজ্জামান বাবুর জমি ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • 128
43

অনলাইন ডেস্ক  :খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবুর চার দশমিক ৩৬ একর বা ১৩ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে ঢাকার মোহাম্মদপুরে দুই একর জমি, খুলনায় দুটি বাড়ি ও কেসিসি মার্কেটে ১৩০ বর্গফুটের তিনটি দোকান রয়েছে।

একই সঙ্গে তার ১৪টি ব্যাংক হিসাবে থাকা ৩১ লাখ ৮ হাজার ৮৭৩ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। বাড়ি, দোকান ও জমির দলিলমূল্য ধরা হয়েছে ৭ কোটি ৩২ লাখ ৬ হাজার ৮৭০ টাকা। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

দুদকের পক্ষে উপপরিচালক জয়নাল আবেদীন এসব জমি ও হিসাব জব্দের আবেদন করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। আবেদনে বলা হয়েছে, আক্তারুজ্জামান বাবুর বিরুদ্ধে অভিযোগগুলো অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। নথি পর্যালোচনায় দেখা যায়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী আক্তারুজ্জামান বাবুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নিজ নামে ঠিকাদারি ব্যবসাসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে।

অনুসন্ধানকালে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের মালিকানাধীন ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন, যা করতে পারলে অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা রুজু, আদালতে চার্জশিট দাখিল, আদালত বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় থেকে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণসহ সব উদ্দেশ্যই ব্যর্থ হবে।

সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে এসব স্থাবর সম্পত্তি জব্দ করা প্রয়োজন বলেও আবেদনে উল্লেখ করা হয়।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কর্মস্থলে অনুপস্থিতির কারণে বিপ্লব, ইকবাল, সুদীপ, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার

সাবেক এমপি আক্তারুজ্জামান বাবুর জমি ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে

আপডেট সময় ০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫