ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোরবানির পশুবাহী গাড়ি থামানো যাবে না : আইজিপি

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
  • 249
21

সিনিয়র স্টাফ রিপোর্টার

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোরাবানির পশুবাহী গাড়ি কোথাও থামানো যাবে না। পুলিশের সকল ইউনিটকে ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) রাজধানীর গাবতলী পশুর হাট, গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল, সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে আইজিপি এসব কথা বলেন।

আইজিপি বলেন, জনগণের ঈদযাত্রা স্বস্তিদায়ক করা, যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়কে ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ গাড়ি এবং নসিমন, করিমন, ভটভটি, থ্রি হুইলার ইত্যাদি যানবাহন চলাচল বন্ধ থাকবে। আসন্ন ঈদুল আযহা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ, নৌ পুলিশসহ পুলিশের বিশেষায়িত ইউনিটসমূহ একসাথে একযোগে কাজ করছে।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন,  জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক বা পণ্যবাহী পরিবহণে এবং ট্রেনের ছাদে ভ্রমণ করবেন না। কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটার সাথে সাথে নিকটস্থ পুলিশ ইউনিট অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করুন। বাংলাদেশ পুলিশ আপনাদের পাশে রয়েছে। এ সময় তিনি অতিরিক্ত যাত্রী হয়ে জীবনের ঝুঁকি নিয়ে বাস, লঞ্চ ও ট্রেনে ভ্রমণ না করার জন্য যাত্রী-সাধারণের প্রতি অনুরোধ জানান।

সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. আতিকুল ইসলাম, নৌ পুলিশের অতিরিক্ত আইজি মোহা. আবদুল আলীম মাহমুদ, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির অতিরিক্ত কমিশনার (অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ড. খ. মহিদ উদ্দিন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাত আলীসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোরবানির পশুবাহী গাড়ি থামানো যাবে না : আইজিপি

আপডেট সময় ০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪