ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সেই জুলহাসকে দ্বিতীয় দফায় তারেক রহমানের আর্থিক সহায়তা

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • 87
16

অনলাইন ডেস্ক  :  মানিকগঞ্জের যুবক জুলহাস মোল্লার তৈরি করা প্লেনে নতুন ইঞ্জিন লাগানো এবং প্রয়োজনীয় কিছু সংস্কার করার জন্যে তাকে দ্বিতীয় দফায় আর্থিক সহায়তা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জুলহাস মোল্লার হাতে এ আর্থিক সহায়তা তুলে দেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

‘আমরা বিএনপি পরিবার’- এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা।

জুলহাস মোল্লা পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি হয়ে ‘আলট্রা লাইট (আরসি)’ মডেলের একটি প্লেন তৈরি করে সম্প্রতি দেশে-বিদেশে আলোড়ন সৃষ্টি করেন। এ উদ্ভাবনী কাজে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে গত ৫ মার্চ জুলহাস মোল্লাকে প্রথমবার আর্থিক সহায়তা পাঠান তারেক রহমান।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

সরকার মিডিয়া নিয়ন্ত্রণে বিশ্বাস করে না : তথ্য প্রতিমন্ত্রী

সেই জুলহাসকে দ্বিতীয় দফায় তারেক রহমানের আর্থিক সহায়তা

আপডেট সময় ০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫