সেনাপ্রধানের সতর্কবার্তা নিয়ে যা বললেন আন্দালিব রহমান পার্থ
অনলাইন ডেস্ক : সম্প্রতি দেশের পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের বক্তব্য ইতিবাচক হিসেবেই দেখছেন জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। রোববার (২ মার্চ) একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে উপস্থিত হয়ে তিনি বলেন, ‘আমি সেনাপ্রধানের এই কথাটাকে খুব পজিটিভলি দেখি। বিকজ আমাদের কোনভাবেই ভুলে যাওয়া উচিত না যে ১৭ বছর আওয়ামী লীগ কী করেছে। এবং কত রক্তের বিনিময়ে, কত কষ্টের বিনিময়ে, কত গণতন্ত্র হত্যার বিনিময়ে, কত কিছুর বিনিময়ে আমরা আপনারা এখানে বসে আছি। আপনি যে টিভি চ্যানেলটা চালাচ্ছেন এটাও থাকতো না। যদি ৫ আগস্ট না ঘটতো। আমি তো এখানে থাকতামই না। তো আমাদের এই ছোট্ট ছোট্ট পলিটিক্যাল কারণে নিজেদের মধ্যে কাঁদা ছোড়াছুঁড়ি বা এই জিনিসগুলিতে ওই বিগ পারপাসটা ভুলে যাওয়া যাবে না। আমার মনে হয় সেনাপ্রধান সেই জিনিসটাই আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন।’ পার্থ বলেন, ‘যেহেতু উনি রাজনীতি করেন না। উনি তো বাইরে থেকে একজন স্পেক্টেটর হিসেবে দেখছেন। যে পলিটিক্যাল পার্টিগুলো কি করছে, কিভাবে কথা, বলছে ওই মিউচুয়াল রেস্পেক্টের জায়গায় চলে যাচ্ছে। যেই জিনিসটা হওয়ার সেটাই হচ্ছে। তো আমি মনে করি যে ওইটা ভুলে গেলে হবে না যে আমরা কত কষ্ট করে এই জায়গায় আসছি। আমরা যাই করি না করি, যতই দাবি করি...