সোমবার সকালে মক্কায় ওমরাহ পালন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
অনলাইন ডেস্ক : সৌদি আরব অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার সকালে মক্কায় পবিত্র মসজিদ মসজিদুল হারামে ওমরাহ পালন করেছেন। তিন দিনের সরকারি সফরে সৌদি আরবে গিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী প্রথমে তার ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে কাবা শরিফের চারদিক ‘তাওয়াফ’ এবং ‘সাফা-মারওয়া’ সায়ী করেন। শেখ হাসিনা পবিত্র মসজিদে নামাজ আদায় করেন। এ সময় তিনি বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এবং সফরসঙ্গী অন্য সদস্যরাও ওমরাহ পালন করেন। তার আগে প্রধানমন্ত্রী পবিত্র মসজিদ মসজিদুল হারামে জামায়াতে ফজরের নামাজ আদায় করেন। প্রধানমন্ত্রী বিমানযোগে মদিনা থেকে জেদ্দায় পৌঁছান এবং সেখান থেকে সড়কপথে মক্কায় যান।
75
অনলাইনডেস্ক : সৌদিআরবঅবস্থানরতপ্রধানমন্ত্রীশেখহাসিনাআজসোমবারসকালেমক্কায়পবিত্রমসজিদমসজিদুলহারামেওমরাহপালনকরেছেন।তিনদিনেরসরকারিসফরেসৌদিআরবেগিয়েছেনপ্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীপ্রথমেতারছোটবোনশেখরেহানাকেসঙ্গেনিয়েকাবাশরিফেরচারদিক ‘তাওয়াফ’ এবং ‘সাফা–মারওয়া’ সায়ীকরেন।শেখহাসিনাপবিত্রমসজিদেনামাজআদায়করেন। এসময়তিনিবাংলাদেশওবাংলাদেশেরজনগণেরপাশাপাশিসমগ্রমুসলিমউম্মাহরঅব্যাহতশান্তি, সমৃদ্ধিওঅগ্রগতিকামনাকরেন।