সোমবার সকাল ৯টা থেকে ডিইউজের বিরতিহীন ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৫টায় শেষ হয়েছে
এস এম বাপ্পী : উৎসবমুখর পরিবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সোমবার সকাল ৯টা থেকে ডিইউজের বিরতিহীন ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৫টায় শেষ হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে ভোট গণনা শুরু হবে বলে জানা গেছে। এই নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ফরিদ হোসেন। নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে। সকাল থেকে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনে সভাপতি পদের জন্য লড়ছেন— আবদুল মজিদ, সাজ্জাদ আলম খান তপু ও সোহেল হায়দার চৌধুরী। সাধারণ সম্পাদক পদের জন্য লড়ছেন— আকতার হোসেন, উম্মুল ওয়ারা সুইটি, এ জিহাদুর রহমান জিহাদ ও খায়রুল আলম। সিনিয়র সহ-সভাপতি পদের জন্য লড়ছেন— আশরাফুল ইসলাম, আসলাম সানী, নজরুল ইসলাম মিঠু ও হামিদ মোহাম্মদ জসিম। সহ-সভাপতি পদের জন্য লড়ছেন— ইব্রাহিম খলিল খোকন, বাঁধন কুমার সরকার, মো. রেজাউর রহিম, রফিকুল ইসলাম সুজন ও সিদ্ধার্থ শঙ্কর ধর। যুগ্ম সম্পাদক পদের জন্য লড়ছেন— আছাদুজ্জামান, এস এম সাইফ আলী, জাকির হোসেন ইমন, ফজলুল হক বাবু, ফরিদ উদ্দিন সিদ্দিকী ও মো. শাহজাহান মিঞা। কোষাধ্যক্ষ পদের জন্য লড়ছেন— মীর আফরোজ জামান, রেজাউল কারীম, সাকিলা পারভীন ও সোহেলী চৌধুরী। সাংগঠনিক সম্পাদক পদের জন্য লড়ছেন গোলাম মুজতবা ধ্রুব, জুবায়ের রহমান চৌধুরী ও রাজু...