ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে : সোমবার থেকে রোজা শুরু

  • ডেস্ক :
  • আপডেট সময় ১০:০০ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
  • 323
42
অনলাইন ডেস্ক :  সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল সোমবার থেকে দেশটিতে শুরু হবে মহিমান্বিত রমজান মাস। স্থানীয় সময় রবিবার (১০ মার্চ) বিকাল ৫টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে চাঁদের খোঁজ শুরু হয় দেশটিতে। এ সময় চাঁদ দেখার জন্য খালি চোখের পাশাপাশি অত্যাধুনিক টেলিস্কোপও ব্যবহার করা হয়। এরপর সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে সৌদি আরবে চাঁদ দেখার খবর পাওয়া যায়।
সুদাইর নামক একটি অঞ্চলে সবচেয়ে বড় প্রস্তুতি নেওয়া হয়। সেখানে উপস্থিত হন সৌদির প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ খুদাইরি। বিস্তর মরুভূমিতে মঞ্চ তৈরি করে সেখানে সারি সারি চেয়ার বসানো হয়। ওইস্থান থেকেই চাঁদ দেখার চেষ্টা করা হয়। এছাড়া, তুমাইরেও প্রায় সমান প্রস্তুতি নেওয়া হয়। তবে দুপুরের একটু পর সেখানে ধূলিঝড় শুরু হয়। এতে খালি চোখে চাঁদ দেখার বিষয়টি নিয়ে শঙ্কা তৈরি হয়। কিন্তু পরবর্তীতে আবহাওয়া আবার ঠিক হয়ে যায়।
সন্ধ্যা ৬টার কিছু আগে প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ আল খুদারি জানান, ‘এমন আবহাওয়ায় সুদাইয়ের মাজমা বিশ্ববিদ্যালয় জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ থেকে রমজানের চাঁদ দেখা সম্ভব নয়।’ কিন্তু পরবর্তীতে চাঁদের দেখে মেলে। এরপর পবিত্র কাবাভিত্তিক ফেসবুক পেজ ‘ইনসাইড দ্য হারামাইন’ জানায়, মেঘের ঘনত্বের কারণে দেশের কোথাও চাঁদ দেখা সম্ভব হয়নি এবং কোথাও থেকে চাঁদ দেখার তথ্য আসেনি।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কর্মস্থলে অনুপস্থিতির কারণে বিপ্লব, ইকবাল, সুদীপ, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে : সোমবার থেকে রোজা শুরু

আপডেট সময় ১০:০০ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪