ঢাকা , রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি আরবে পৌঁছেছেন সাড়ে ৫৬ হাজার বাংলাদেশি হজযাত্রী

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৩:১১ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
  • 239
22

অনলাইন ডেস্ক : এ বছর হজ ফ্লাইট শুরু হওয়ার পর এ পর্যন্ত ৫৬ হাজার ৫৫৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সোমবার (৩ জুন) হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার হাজার ৭৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার গেছেন ৫২ হাজার ৮১২ জন। বাংলাদেশ থেকে ১৪৫টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৪টি, সৌদি এয়ারলাইনসের ৪৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৫টি ফ্লাইট পরিচালনা করে।

এদিকে সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত নয়জন বাংলাদেশি মৃত্যু হয়েছে। তারা সবাই পুরুষ। এর আগে, গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ১০ জুন।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন এবং শেষ হবে ২২ জুলাই।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের বিদায়বেলায় ‘বিতর্কিত’ প্রকল্প

সৌদি আরবে পৌঁছেছেন সাড়ে ৫৬ হাজার বাংলাদেশি হজযাত্রী

আপডেট সময় ০৩:১১ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪