অনলাইন ডেস্ক : ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে রবিবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়েন্দা পুলিশের একটি দল পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে। মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ জুলাই লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঢাকা
,
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
হাজী সেলিমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত
-
ডেস্ক : - আপডেট সময় ০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
- 189
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






















গাড়িচাপায় যুবককে ‘হত্যার’ ঘটনায় সাবেক যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ জন